বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
রবিন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশী নয় তাই তার লিখা গান বাংলাদেশের জাতীয় সংগীত হতে পারে না তাহলে কাজী নজরুল ইসলাম কি বাংলাদেশী! যে তাঁকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মেনে নিলেন। এর দ্বারা বুঝা যায় মূলত বাংলাদেশী বা ভারতীয় সমস্যা নয়, সমস্যা হলো ধর্ম নিয়ে। কাজী নজরুল ইসলাম মুসলিম অন্যদিকে রবিন্দ্রনাথ ঠাকুর হিন্দু । মনে রাখবেন,কাজী নজরুল ইসলাম যদিও মুসলিম ছিলেন কিন্তু কখনো তিনি হিন্দু- মুসলিম পার্থক্য করেন নি। কাজী নজরুল ইসলাম মুসলিমদের জন্য যেরকম হামদ্/গজল লিখেছেন অনুরূপ হিন্দুদের জন্যও প্রার্থনা বাণী লিখেছেন। সবচেয়ে বড় কথা,কাজী নজরুল ইসলাম বিয়ে করেছেন একজন হিন্দু পরিবারের মেয়ে। বিয়ে করে বর্তমান প্রচলিত নিয়মে তাকে ইসলাম ধর্মও গ্রহণ করাননি। শুধু তাই নয় তাঁর সন্তানের নামও দিলেন কৃষ্ণ মুহাম্মদ। তিনি বিশ্বাস করতেন,
সবার উপরে মানুষ সত্য,
তাহার উপরে নাই।
(চন্দ্রীদাস)
......✍️কে আই আজাদ
Blogger site: studyofbcs.blogspot.com
Comments
Post a Comment