Posts

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

 রবিন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশী নয় তাই তার লিখা গান বাংলাদেশের জাতীয় সংগীত হতে পারে না তাহলে কাজী নজরুল ইসলাম কি বাংলাদেশী! যে তাঁকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মেনে নিলেন। এর দ্বারা বুঝা যায় মূলত বাংলাদেশী বা ভারতীয় সমস্যা নয়, সমস্যা হলো ধর্ম নিয়ে। কাজী নজরুল ইসলাম মুসলিম অন্যদিকে রবিন্দ্রনাথ ঠাকুর হিন্দু । মনে রাখবেন,কাজী নজরুল ইসলাম যদিও মুসলিম ছিলেন কিন্তু কখনো তিনি হিন্দু- মুসলিম পার্থক্য করেন নি। কাজী নজরুল ইসলাম মুসলিমদের জন্য যেরকম হামদ্/গজল লিখেছেন অনুরূপ হিন্দুদের জন্যও প্রার্থনা বাণী লিখেছেন। সবচেয়ে বড় কথা,কাজী নজরুল ইসলাম বিয়ে করেছেন একজন হিন্দু পরিবারের মেয়ে। বিয়ে করে বর্তমান প্রচলিত নিয়মে তাকে ইসলাম ধর্মও গ্রহণ করাননি। শুধু তাই নয় তাঁর সন্তানের নামও দিলেন কৃষ্ণ মুহাম্মদ। তিনি বিশ্বাস করতেন,                               সবার উপরে মানুষ সত্য,                                        ...

বাণী

  "আমি প্রকাশ্য শত্রুকে ভয় পাইনা তবে অপ্রকাশ্য শত্রুকে ভয় পাই" ✍️ কে আই আজাদ 

"হে মহাবীর" কবিতা

হে মহাবীর  ........................ হে শহীদ আবু সাঈদ ,  ছাত্র অধিকার আদায়ে , তুমি যে মহাবীর , তোমারি পথে থাকবো মোরা , থাকবো সদায় ধীর । ছাত্র সমাজ ধন্য আজি তোমারি আত্মত্যাগে, তুমি থাকবে চিরকাল , মোদের মেধায় ও অন্তরে । তুমি যে মোদের অনুপ্রেরণা ,  তুমি আশার আলো , তুমি বিহনে ছাত্র সমাজ , কেমনে থাকবে ভালো।  তোমারি কথা পড়িলে মনে , অশ্রু ভরে নয়ন জলে। সত্যের পথে লড়তে গিয়ে , তুমি হও নি পিছ পা  তোমারি পথে থাকবো মোরা , থাকবো সদায় ধীর, তুমি যে মহাবীর। ...........✍️ কবি কে আই আজাদ 

ইসলামিক দৃষ্টিতে কারো মৃত্যুতে খুশি হওয়া নিয়ে আলোচনা

 ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় ৯৯% মানুষ পুলিশকে ঘৃণার চোখে দেখে এবং দিন দিন তাদের প্রতি মানুষের মনোবল ও আস্থা হারিয়ে যাচ্ছে। তাদেরকে বাংলাদেশের সাধারণ জনগণ অকাট্য ভাষায় গালিগালাজ করেন, এমনকি জারজ সন্তান বলতেও দ্বিধাবোধ করেন না। প্রায় লোক মুখে শোনা যায় পুলিশের সন্তান-সন্ততিরা নাকি প্রতিবন্ধী হয়। (তা কতটুকু সঠিক আমি জানিনা) এটি শুনে আসলে তাদের পরিবার-পরিজনরা অনেক কষ্ট পান। একজন পুলিশকে এভাবে তিরস্কার করা উচিত নয়। তারাও তো আমাদের মতো মানুষ। এমনকি পুলিশ মারা গেলে খুশি হয় এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখেন যদিও সে মুসলমান। যেমনটি তারা নাস্তিক ব্লগারের ব্যাপারে লিখে থাকেন। পুলিশের প্রতি সাধারণ মানুষের ঘৃণার এ অবস্থা দেখে বাংলাদেশের অসংখ্য যুবক পুলিশের প্রার্থীগণ পিছপা হচ্ছেন। আজ পুলিশের এই অবস্থার জন্য পুলিশ নিজেই দায়ী। পুলিশ সাধারণ মানুষের পাশে থেকে নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু সেই পুলিশ আজ সাধারণ মানুষের ভোগান্তির কারণ। ঘুষ-দুর্নীতি, পক্ষপাতিত্ব ও নানারকম অনিয়মের সাথে জড়িত পুলিশ। আজ পুলিশ যদি নিরপেক্ষভাবে মাঠে ময়দানে কাজ করত তবে বাংলাদেশের...

বৈষম্য কবিতা

"বৈষম্য"   কবিতা'র অংশ বিশেষ  ✍️কবি কে আই আজাদ  ছাত্র সমাজ জেগেছে দেখো,                  উঠেছে দেখো ঐ  ন্যায্য অধিকার পাওয়ার ছিল,                 মানবাধিকার কই ? বৈষম্যের ঘোর অন্ধকারে                  নিমজ্জিত জাতি! সুযোগ-সুবিধা পাবে কি সব                 মুক্তিযোদ্ধার নাতি ? [মানবতার কবি খ্যাত, কবি কে আই আজাদ] তারিখ ১৭/০৭/২০২৪ ইং

৩৭তম বিসিএস বাংলা (MCQ)সমাধান

১. কোনটি বাগধারা বুঝায়? ক. চৈত্র সংক্রান্তি খ. পৌষ সংক্রান্তি গ. শিরে সংক্রান্তি ঘ. শিব সংক্রান্তি উত্তর: গ. শিরে সংক্রান্তি ২. কোনটি মৌলিক শব্দ? ক. মানব          খ. গোলাপ গ. একাঙ্ক         ঘ.ধাতব উত্তর: খ. গোলাপ ৩. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ সমূহের মধ্যে কোনটি ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর লেখা? ক. বঙ্গভাষা ও সাহিত্য      খ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত    ঘ. বাংলা সাহিত্যের কথা উত্তর: ঘ. বাংলা সাহিত্যের কথা  ৪. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? ক. মুনির চৌধুরী             খ. আব্দুল গফুর গ. শামসুর রহমান          ঘ. হাসান হাফিজুর রহমান উত্তর: খ. আব্দুল গফুর ৫. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? ক. নিক্কন,সূচগ্র,অনুর্ধ্ব  খ. অনূর্বর,ঊর্ধ্বগামী,শুদ্ধ্যশুদ্ধি গ. ভূরিভূরি,ভূঁড়িওয়ালা,মাতৃষ্বসা ঘ. রানি,বিকিরণ, দুরতিক্রম্য উত্তর: ক. নিক্কন, সূচগ্র, অনুর্ধ্ব ৬. বাংলাদেশে 'গ্রাম থিয়েটারে'র প্...

৩৮তম বিসিএস (বাংলা) MCQ সমাধান

১. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ক. শূণ্য               খ. ত্রিভুজ  গ. পূন্য                ঘ. ভূবন উত্তর: খ. ত্রিভুজ   ২. কোনটিতে অপ্রয়োগ ঘটেছে? ক. জবাবদিহি       খ. মিথস্ক্রিয়া  গ. একত্রিত           ঘ.গৌরবিত উত্তর: গ. একত্রিত ৩. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? ক. ৭টি                 খ. ৮টি  গ. ৯টি                  ঘ. ১১টি উত্তর: ক. ৭টি ৪. বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? ক. সংস্কৃতি           খ. হিন্দি  গ.তামিল              ঘ. তুর্কি উত্তর: ঘ. তুর্কি ৫. Null and void এর বাংলা পরিভাষা কোনটি? ক. বাতিল             খ. পালাবদল  গ. মামুলি               ঘ. নিরপেক্ষ উত্তর: ক. বাতিল ৬. কোনটি শু...