বিসিএস দিতে পারবে ফাজিল-কামিল পাস শিক্ষার্থীরাও
মাদ্রাসা বোর্ড থেকে পাস করা ফাজিল ও কামিল পাস শিক্ষার্থীরাও বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (২২ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, 'ফাজিল ও কামিল স্তর ডিগ্রী ও মাস্টার্স সমমানের হওয়ায় মাদ্রাসা বোর্ডের ফাজিল ও কামিল পাস শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ আছে। তারা অংশ নিতে পারবে।'
সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও অন্যতম ভূমিকা পালন করে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি'র এই উদ্যোগের ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

Comments
Post a Comment