Posts

"হে মহাবীর" কবিতা

হে মহাবীর  ........................ হে শহীদ আবু সাঈদ ,  ছাত্র অধিকার আদায়ে , তুমি যে মহাবীর , তোমারি পথে থাকবো মোরা , থাকবো সদায় ধীর । ছাত্র সমাজ ধন্য আজি তোমারি আত্মত্যাগে, তুমি থাকবে চিরকাল , মোদের মেধায় ও অন্তরে । তুমি যে মোদের অনুপ্রেরণা ,  তুমি আশার আলো , তুমি বিহনে ছাত্র সমাজ , কেমনে থাকবে ভালো।  তোমারি কথা পড়িলে মনে , অশ্রু ভরে নয়ন জলে। সত্যের পথে লড়তে গিয়ে , তুমি হও নি পিছ পা  তোমারি পথে থাকবো মোরা , থাকবো সদায় ধীর, তুমি যে মহাবীর। ...........✍️ কবি কে আই আজাদ 

ইসলামিক দৃষ্টিতে কারো মৃত্যুতে খুশি হওয়া নিয়ে আলোচনা

 ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় ৯৯% মানুষ পুলিশকে ঘৃণার চোখে দেখে এবং দিন দিন তাদের প্রতি মানুষের মনোবল ও আস্থা হারিয়ে যাচ্ছে। তাদেরকে বাংলাদেশের সাধারণ জনগণ অকাট্য ভাষায় গালিগালাজ করেন, এমনকি জারজ সন্তান বলতেও দ্বিধাবোধ করেন না। প্রায় লোক মুখে শোনা যায় পুলিশের সন্তান-সন্ততিরা নাকি প্রতিবন্ধী হয়। (তা কতটুকু সঠিক আমি জানিনা) এটি শুনে আসলে তাদের পরিবার-পরিজনরা অনেক কষ্ট পান। একজন পুলিশকে এভাবে তিরস্কার করা উচিত নয়। তারাও তো আমাদের মতো মানুষ। এমনকি পুলিশ মারা গেলে খুশি হয় এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখেন যদিও সে মুসলমান। যেমনটি তারা নাস্তিক ব্লগারের ব্যাপারে লিখে থাকেন। পুলিশের প্রতি সাধারণ মানুষের ঘৃণার এ অবস্থা দেখে বাংলাদেশের অসংখ্য যুবক পুলিশের প্রার্থীগণ পিছপা হচ্ছেন। আজ পুলিশের এই অবস্থার জন্য পুলিশ নিজেই দায়ী। পুলিশ সাধারণ মানুষের পাশে থেকে নিরাপত্তা দেওয়ার কথা কিন্তু সেই পুলিশ আজ সাধারণ মানুষের ভোগান্তির কারণ। ঘুষ-দুর্নীতি, পক্ষপাতিত্ব ও নানারকম অনিয়মের সাথে জড়িত পুলিশ। আজ পুলিশ যদি নিরপেক্ষভাবে মাঠে ময়দানে কাজ করত তবে বাংলাদেশের...

বৈষম্য কবিতা

"বৈষম্য"   কবিতা'র অংশ বিশেষ  ✍️কবি কে আই আজাদ  ছাত্র সমাজ জেগেছে দেখো,                  উঠেছে দেখো ঐ  ন্যায্য অধিকার পাওয়ার ছিল,                 মানবাধিকার কই ? বৈষম্যের ঘোর অন্ধকারে                  নিমজ্জিত জাতি! সুযোগ-সুবিধা পাবে কি সব                 মুক্তিযোদ্ধার নাতি ? [মানবতার কবি খ্যাত, কবি কে আই আজাদ] তারিখ ১৭/০৭/২০২৪ ইং

৩৭তম বিসিএস বাংলা (MCQ)সমাধান

১. কোনটি বাগধারা বুঝায়? ক. চৈত্র সংক্রান্তি খ. পৌষ সংক্রান্তি গ. শিরে সংক্রান্তি ঘ. শিব সংক্রান্তি উত্তর: গ. শিরে সংক্রান্তি ২. কোনটি মৌলিক শব্দ? ক. মানব          খ. গোলাপ গ. একাঙ্ক         ঘ.ধাতব উত্তর: খ. গোলাপ ৩. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ সমূহের মধ্যে কোনটি ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর লেখা? ক. বঙ্গভাষা ও সাহিত্য      খ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত    ঘ. বাংলা সাহিত্যের কথা উত্তর: ঘ. বাংলা সাহিত্যের কথা  ৪. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? ক. মুনির চৌধুরী             খ. আব্দুল গফুর গ. শামসুর রহমান          ঘ. হাসান হাফিজুর রহমান উত্তর: খ. আব্দুল গফুর ৫. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? ক. নিক্কন,সূচগ্র,অনুর্ধ্ব  খ. অনূর্বর,ঊর্ধ্বগামী,শুদ্ধ্যশুদ্ধি গ. ভূরিভূরি,ভূঁড়িওয়ালা,মাতৃষ্বসা ঘ. রানি,বিকিরণ, দুরতিক্রম্য উত্তর: ক. নিক্কন, সূচগ্র, অনুর্ধ্ব ৬. বাংলাদেশে 'গ্রাম থিয়েটারে'র প্...

৩৮তম বিসিএস (বাংলা) MCQ সমাধান

১. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ক. শূণ্য               খ. ত্রিভুজ  গ. পূন্য                ঘ. ভূবন উত্তর: খ. ত্রিভুজ   ২. কোনটিতে অপ্রয়োগ ঘটেছে? ক. জবাবদিহি       খ. মিথস্ক্রিয়া  গ. একত্রিত           ঘ.গৌরবিত উত্তর: গ. একত্রিত ৩. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? ক. ৭টি                 খ. ৮টি  গ. ৯টি                  ঘ. ১১টি উত্তর: ক. ৭টি ৪. বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? ক. সংস্কৃতি           খ. হিন্দি  গ.তামিল              ঘ. তুর্কি উত্তর: ঘ. তুর্কি ৫. Null and void এর বাংলা পরিভাষা কোনটি? ক. বাতিল             খ. পালাবদল  গ. মামুলি               ঘ. নিরপেক্ষ উত্তর: ক. বাতিল ৬. কোনটি শু...

৪৫তম বিসিএস পরীক্ষা- ২০২২ এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হলো।

Image
 অবশেষে প্রকাশিত হলো বহুল কাঙ্ক্ষিত ৪৫তম বিসিএস-২০২২ এর লিখিত পরীক্ষার সময়সূচি। বাংলাদেশের বহুল পরিচিত ও পরিচালিত প্রতিযোগিতা মূলক পরীক্ষা হল বিসিএস অর্থাৎ 'বাংলাদেশ সিভিল সার্ভিস' পরীক্ষা। দেশের লাখও যুবকের স্বপ্ন বিসিএস ক্যাডার তাই লাখো যুবক প্রতিবছর এই পরীক্ষায় অংশগ্রহণ করে। বিসিএস পরীক্ষা সাধারণত তিন ধাপে অনুষ্ঠিত হয়। এর প্রথম ধাপ MCQ পদ্ধতিতে হয়ে থাকে। অতঃপর দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা। সর্বশেষ মৌখিক পরীক্ষার মাধ্যমে সমাপ্তি ঘটে। যাহোক নিম্নে ৪৫তম বিসিএস ২০২২ এর লিখিত পরীক্ষার সময়সূচি দেওয়া হলো-

৪৬তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (MCQ)

১. প্রশ্নঃ বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন?[৩৮তম বিসিএস] উত্তর: মিথিলা ২. প্রশ্নঃ সন্ধ্যাভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?[৩৮তম বিসিএস] উত্তর: চর্যাপদ ৩. প্রশ্ন: কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়? [ ১৪তম বিসিএস] উত্তর: প্রতিধ্বনি ৪. প্রশ্ন: বাংলা লিপির উৎস কি? [১৪তম বিসিএস]  উত্তর: ব্রাক্ষী লিপি ৫. প্রশ্ন: বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?[১৪তম বিসিএস] উত্তর: বিহারীলাল চক্রবর্তী ৬. প্রশ্নঃ 'রাবণের চিতা'-বাগধারাটির অর্থ কি?[১৪তম বিসিএস] উত্তর: চির অশান্তি ৭. প্রশ্ন: পারমাণবিক বোমার আবিষ্কারক কে? [১৩তম বিসিএস]  উত্তর: ওপেন হাইমার ৮. প্রশ্ন: বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে?[২৭তম বিসিএস] উত্তর: ২১টি ৯. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?[৩৬তম বিসিএস] উত্তর: এক কক্ষ ১০. প্রশ্ন: নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? [৩৮তম বিসিএস] উত্তর: হুমায়ুন কবির ১১. প্রশ্নঃ মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত জোড়া?[১৯তম বিসিএস] উত্তর: ২৩ জোড়া ১২. প্রশ্নঃ দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? [২৪ তম বিসিএস] উত্তর: পূর্বাশা দ্বীপ ১৩. প্রশ্ন: চর্যাপদ কত সালে...